তৃণমূল দলের উপর ভরসা হারিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সহকারি সভাপতি অশ্বিনী কুমার মজুমদার। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন তিনি। এদিন বালুরঘাট দলীয় কার্যালয়ে সদ্য বিজেপিতে যোগদানকারী অশ্বিনী মজুমদারের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার। তার সঙ্গে আরও ৫০০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন অশ্বিনী কুমার মজুমদার।
এদিন বিজেপিতে যোগ দিয়ে অশ্বিনী কুমার মজুমদার বলেন, দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের স্থাপক হিসেবে তারাই প্রথম পতাকা উঠান। কিন্তু এখন দল স্বার্থের লোভে কাজ করছে। দলে যে লিডার সেই শাসক। এই দলে কোন গণতন্ত্র নেই যার কারনে তিনি দলত্যাগ করলেন।
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করছেন। কিন্তু আজ উনি দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আগামীতে আরও তৃণমূলের নেতা কর্মীরা ধিরে ধিরে বিজেপিতে যোগ দেবেন বলে তিনি দাবী করেন।